শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার ফোরের লড়াই, টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই
expand
সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দলের জন্য আসরের দ্বিতীয় লড়াই। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। নেট রানরেটের চাপেও পড়ে যায় লিটনের দল। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাকে নিয়েই শেষ চারে উঠতে হয় বাংলাদেশকে। মজার ব্যাপার, দুই দিন আগে শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় ছিল টাইগাররা, আর আজ সেই দলই প্রতিপক্ষ।

বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন নেই; তাদের বদলে খেলছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে শ্রীলঙ্কা।

টসের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, “আমরা আগে বোলিং করব। প্রথম পর্বে দেখেছি, সব ম্যাচই জিতেছে রান তাড়া করা দল। পিচ নিয়েও কিছুটা অনিশ্চয়তা আছে। আমরা খেলতে মুখিয়ে আছি। দলেও দুটি পরিবর্তন এনেছি—সোহান ও রিশাদ নেই।”

অন্যদিকে লঙ্কান অধিনায়ক চরিথ আসালাঙ্কা বলেন, “আমরা একই সিদ্ধান্ত নিতাম। এটি একটি ব্যবহার করা পিচ। ২০২১ সালের পর থেকে আমাদের দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় এসেছে এবং তারা ধীরে ধীরে পরিণত হচ্ছে। তাই আমরা অপরিবর্তিত একাদশ নিয়েই নামছি।”

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন