শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

“হাসিনকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল”

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
মোহাম্মদ শামি ও হাসিন জাহান
expand
মোহাম্মদ শামি ও হাসিন জাহান

জনপ্রিয় এক টকশোতে মোহাম্মদ শামি বলেন, জীবনে শেখার অনেক কিছু আছে, তবে তার সবচেয়ে বড় ভুল ছিল স্ত্রী হাসিনকে বিয়ে করা। তিনি এটিকে নিজের ভাগ্যের অংশ হিসেবেই মেনে নিয়েছেন।

২০১৪ সালে শামি ও হাসিন জাহানের বিয়ে হয়। তবে চার বছরের মাথায়, ২০১৮ সালে তাদের সম্পর্কে ভাঙন ধরে। হাসিন শামির বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মামলা করলে তা নিয়ে পাঁচ বছর ধরে আদালতে লড়তে হয় এই ক্রিকেটারকে।

শামির মতে, সংসার ও আন্তর্জাতিক ক্রিকেট—দুই দিক সামলানো কঠিন ছিল। একদিকে দেশের হয়ে খেলার দায়িত্ব, অন্যদিকে পরিবারের টানাপোড়েন মানসিক চাপ বাড়িয়েছে।

শামি বলেন, সমস্যার সমাধান তিনি চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে দুই পক্ষেরই উদ্যোগ প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও নানা অভিযোগের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শামি। তার দাবি, কখনও কখনও এমন অপবাদ দেওয়া হয়েছে যা সাধারণ অপরাধীরাও পায় না।

নারীর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়েও তিনি মত প্রকাশ করেন। শামি জানান, তাদের পরিবারে কন্যাসন্তানের জন্ম ছেলের চেয়েও বেশি আনন্দ ও উদযাপনের উপলক্ষ হয়ে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন