শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমার রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো অনুশোচনা নেই: সাকিব আল হাসান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সাকিব আল হাসান
expand
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সাকিব আল হাসান

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন তার নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো অনুশোচনা নেই।

জাতীয় নির্বাচনে মাগুরা থেকে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত সাকিব আল হাসান বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় তার অনুপস্থিতি নিয়ে মানুষ এখন ধীরে ধীরে বিষয়টি বুঝতে শুরু করেছে।

সাকিবের দেশে অনুপস্থিতির সময় দেশের রাজনৈতিক অস্থিরতায় মানুষ প্রাণ হারাচ্ছিল।

সে সময় সোশ্যাল মিডিয়ায় পারিবারিক আনন্দের ছবি পোস্ট করার কারণে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। প্রায় দেড় বছর পর ক্রীড়া ও রাজনৈতিক বিষয়াবলীতে তিনি সক্রিয় হতে শুরু করেছেন।

ফেসবুকে ক্রীড়া উপদেষ্টাদের সঙ্গে পাল্টাপাল্টি পোস্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোর দৃশ্য লক্ষ্য করা গেছে।

জুলাই আন্দোলনের সময়কার তার পোস্ট অনেক সমালোচিত হয়।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রবাসী দর্শকরা তাকে কটাক্ষ করেছিলেন। তবে সম্প্রতি আটলান্টায় ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অফ নর্থ আমেরিকার সম্মেলনে ভিন্ন চিত্র দেখা গেছে।

সাকিবের স্বাক্ষরিত জার্সি ও টুপি প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সাক্ষাতকারে সাকিব জানান, “আমি তখন পরিস্থিতি পুরোপুরি বুঝিনি। আমার মনের অবস্থা হয়তো অনেকের প্রত্যাশার সঙ্গে মিলছিল না। কিন্তু আমি বুঝতে পারছি এবং সম্মান করি ভক্ত-সমর্থকদের দৃষ্টিভঙ্গি। আমার রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো অনুশোচনা নেই।”

তিনি আরও বলেন, “মানুষ এখন এই বিষয়টি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছে। আমি আশা করি তারা পরিস্থিতি বুঝবে এবং আমি সেই বোঝাপড়ার জন্য কৃতজ্ঞ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন