রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে ডাচদের চ্যালেঞ্জিং সংগ্রহ 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান।

শনিবার ( ৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয় আসরের প্রথম ম্যাচ।

ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের সংগ্রহ ১৪৭ রান। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এছাড়াও, ৩০ রানের ইনিংস খেলেন ব্যাস ডি লিড। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করে ৩ উইকেট নেন সালমান মির্জা। এছাড়াও ২ টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব। একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X