শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবা আর নেই 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
expand
জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবা আর নেই 

বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিজাম উদ্দিন চৌধুরী ছিলেন সাবেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি ইন্তেকাল করেন।

আজ শুক্রবার সকাল ১১টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন