

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল–সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভির বারী হামিম-এর সঙ্গে তীব্র বাক্যবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ সময় মোনামি পদত্যাগের হুমকি দেন, যা পাল্টা হামিমের প্রতিক্রিয়ার জন্ম দেয়।
ঘটনার পর মোনামি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান ও কষ্টের কথা প্রকাশ করেন।
তিনি লিখেছেন, আগস্টে সহকারী প্রক্টর হিসেবে যোগদানের মূল উদ্দেশ্য ছিল তার প্রিয় শিক্ষাঙ্গনে কিছু ভালো অবদান রাখা। তিনি বলেন, “আমি শুধু একজন শিক্ষক হতে চেয়েছি, কোনো প্রশাসনিক বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু আজ আমাকে অভিযোগে অভিযুক্ত ও হয়রানির শিকার হতে হলো।”
মোনামি স্ট্যাটাসে আরও উল্লেখ করেছেন, তিনি শিক্ষার্থীদের সঙ্গে সবসময় নিরপেক্ষ এবং সহায়তামূলক আচরণ করেছেন। তিনি বলেন, “নির্বাচন চলাকালীন প্রার্থীরা বারবার আচরণবিধি লঙ্ঘন করলেও আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার নির্দেশনা কঠোর ছিল, কিন্তু তা সঠিক ছিল।”
তিনি নিজের দায়িত্বের কথা তুলে ধরে লিখেছেন, “২১ ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, ১৪ জুলাই ও ৫ আগস্টের বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব আমি সফলভাবে সম্পন্ন করেছি। কিন্তু আজ আমাকে হঠাৎ প্রত্যাহার করা হলো, এবং সহকর্মীর পাশে দাঁড়ানোর কারণে আমাকে নীচু মানসিকতার অভিযোগের মুখোমুখি হতে হলো।”
মোনামি শেষ করেছেন শিক্ষার্থীদের উদ্দেশে, “আমি এই কষ্ট কোনোদিন ভুলব না। সত্যের পাশে থাকায় আমি কাউকে ভয় পাইনি। দয়া করে তোমরা স্বার্থান্বেষী মহলকে নির্বাচনের এই সুন্দর প্রক্রিয়া নষ্ট করতে দিও না।”
মন্তব্য করুন
