সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
নাসীরুদ্দীন পাটওয়ারী
expand

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চাঁদাবাজি শুধু মানুষের কাছ থেকে টাকা কেড়ে নেয় না, এর মাধ্যমে মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ ও বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয়। নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং এলাকায় এলাকায় চাঁদাবাজবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একজন মানুষ সারাদিন রোদে পুড়ে ও ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই টাকাতেই তার সন্তানের দুধ, স্কুলের খাতা কিংবা বৃদ্ধ বাবার ওষুধের খরচ মেটাতে হয়। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা হিসেবে নিয়ে গেলে শুধু টাকা হারায় না, পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন থেমে যায়।

তিনি বলেন, ‘আপনার আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে। কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান।’

চাঁদাবাজির বিভিন্ন ধরন তুলে ধরে এনসিপির এ নেতা বলেন, দোকান বসাতে চাঁদা, ব্যবসা করতে চাঁদা, গাড়ি চলতে চাঁদা-এমনকি বাড়ি নির্মাণের ক্ষেত্রেও চাঁদা দিতে হয়। আর সেই অর্থ দিয়ে যখন রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা প্রদর্শন করা হয়, তখন মানুষের অপমান আরও গভীর হয়।

তার অভিযোগ, চাঁদাবাজির টাকা শুধু নিচের পর্যায়েই থেমে থাকে না; ধাপে ধাপে এর একটি অংশ ওপরের দিকের নেতাদের কাছেও পৌঁছে যায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চাঁদাবাজি শুধু টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ আর বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়।’

তিনি নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank