সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
সংগৃহীত
expand

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে।

কই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১০০ ডলারের ওপরে উঠেছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে অক্টোবরের জন্য ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩৪ ডলার।

এর মধ্য দিয়ে গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার যে ধারা শুরু হয়েছিল, তা আরও জোরালো হলো। দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে।

বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কয়েকটি ঘটনায়। ড্রোন হামলার পর সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার খবরও আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে।

লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে জাহাজ চলাচলের জন্য বাব আল-মান্দাব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই পথে বড় ধরনের কোনো বাধা সৃষ্টি হলে তেল ও অন্যান্য পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সেই শঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের মধ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এর প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank