

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।
২২ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব ভিডিও কমিউনিটি গাইডলাইন বা নীতিমালা লঙ্ঘনের কারণে সরানো হয়েছে।
টিকটকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরানো ভিডিওর ৯৯.৭% সক্রিয়ভাবে শনাক্ত করা হয়, যার মধ্যে ৯৭.৫% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়।
টিকটকের ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’ অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরানো হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের মাত্র ০.৭%।
এতে দেখা যায়, ১৬ কোটি ৩৯ লাখ ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সরানো হয়েছে, ৭৪ লাখ ৫৭ হাজার ভিডিও পর্যালোচনা শেষে পুনঃস্থাপন করা হয়েছে। একই সময়ে ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।
টিকটকের তথ্য অনুযায়ী, সরানো ভিডিওর ৩০.৬% কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের কারণে, ১৪% নিরাপত্তা নীতির এবং ৬.১% গোপনীয়তা ও সুরক্ষা নীতি ভঙ্গের কারণে। এছাড়া ভুল তথ্য, এআই-নির্ভর ভুয়া বা সম্পাদিত ভিডিওও সরানো হয়েছে।
প্রসঙ্গত, টিকটক প্রতি প্রান্তিকে এই ধরনের কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে। এতে কনটেন্ট সরানো, অ্যাকাউন্ট মুছে ফেলা এবং প্ল্যাটফর্ম ব্যবস্থাপনার স্বচ্ছতা তুলে ধরা হয়।
মন্তব্য করুন
