

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংবাদিক ইলিয়াসের কনটেন্ট নিয়ে আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম অভিযোগ করে বলেছেন, ‘ইলিয়াস সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে মানুষের কাছে উপস্থাপন করেন এবং ভিউ পাওয়ার জন্য এ ধরনের কনটেন্ট তৈরি করে। ইলিয়াস একটা ‘অ্যাবসলিউট স্টুপিড’।
রোববার (২৩ আগস্ট) একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মেঘনা আলম।
ইলিয়াসের কনটেন্ট তৈরির ধরন নিয়ে মেঘনা আলম বলেন, ‘ভিপি নূরের ভাষাতেই বলব, ইলিয়াস একটা অ্যাবসলিউট স্টুপিড। ২ শতাংশ সত্যের সঙ্গে ৯৮ শতাংশ মিথ্যা মিশিয়ে মানুষের কাছে উপস্থাপন করে।’
তিনি আরও বলেন, ‘স্টুপিড মানুষদের কথাবার্তাকে আসলে আশকারা দেওয়ার কিছু নেই।’
ইলিয়াসের সাংবাদিকতা ও কনটেন্ট তৈরির শুরুর সময়ের প্রসঙ্গ তুলে মেঘনা আলম বলেন, ‘শুরুতে তিনি অনেক মানুষের দুর্নীতি উন্মোচন করে মানুষের আস্থা অর্জন করেছিলেন। সেই অবস্থান ধরে রাখতে পারলে পরবর্তী সময়ে নতুন সরকারও তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পারত।’
ইলিয়াসের দেশের বিদেশে অবস্থানের বিষয়ে আলোচিত এ অভিনেত্রী বলেন, ‘তিনি বিদেশে ঘুরতে যাননি কিংবা বিশেষ কোনো ব্যবস্থায় তাকে নাগরিকত্ব দেওয়া হয়নি। বরং বিভিন্ন অপরাধ ও কুকর্মের কারণে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন।’
‘ইলিয়াস কীভাবে সত্যের সঙ্গে মিথ্যা মেশান’, এমন অভিযোগ তোলে এর উদাহরণসরূপ মেঘনা আলম বলেন, ‘ধরেন, আপনার সঙ্গে আমার আজ দেখা হয়েছে। এটা একটা সত্য। এখন ইলিয়াস নিউজ করবে যে, আমাদের দুজনের দেখা হয়েছে। এরপর এর সঙ্গে একটা অদ্ভুত বাজে বিষয় যোগ করবে। মানুষ মনে করবে, দেখা তো সত্যি হয়েছে। তার মানে বাকিটাও হয়তো সত্যি, কিছু একটা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘দুজন মানুষকে কোথাও দেখা গেছে, এরপর বানিয়ে দেওয়া হয় যে এই দুইজনের মধ্যে টাকা লেনদেন হয়েছে বা অন্য কিছু হয়েছে। এভাবে সত্য-মিথ্যা মিশিয়ে ভিউয়ের ব্যবসা করা হয়।’
মেঘনা আলমের দাবি, এভাবে কনটেন্ট তৈরি করে সাময়িকভাবে অর্থ উপার্জন বা তাৎক্ষণিক জনপ্রিয়তা পাওয়া গেলেও এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব রয়েছে।
তিনি বলেন, ‘সাময়িকভাবে দুই ডলার অ্যাকাউন্টে ঢুকতে পারে, দুই বেলা একটু ভালো খাওয়া যায়, ভালো অনুভূতি হয়। এটা একটা তাৎক্ষণিক তৃপ্তি। কিন্তু দীর্ঘমেয়াদে যে সে বাংলাদেশ থেকে প্রত্যেক সরকারের আমলেই বিতাড়িত হচ্ছে, এ বিষয়ে তার কোনো বোধ নেই।’
ইলিয়াসের সমালোচনা করে মেঘনা আলম আরও বলেন, ‘ইলিয়াস এতটা স্টুপিড এবং উন্মাদ যে, তার মধ্যে এই বোধটাই নেই। সে চিন্তা করে না যে, সে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে।’
এর আগে রোববার সৌদি আরবের চাকরিচ্যুত রাষ্ট্রদূত ঈসার সঙ্গে মেঘনা আলমের কথিত ভিডিও প্রকাশের দাবি জানিয়ে সাংবাদিক ইলিয়াসের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। একইসঙ্গে ‘বাংলা এডিশন’সহ ইলিয়াসের পরিচালিত বিভিন্ন পেজে প্রকাশিত কথিত ভুয়া পোস্ট সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।


