সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল নিয়ে আজহারীর উদ্বেগ, সামনে আনলেন যে বিষয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
expand
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো পর্যালোচনার আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় পাসের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, ‘উদ্বেগের বিষয় হচ্ছে, দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।’

তিনি বলেন, এই সংকটের কারণ খুঁজে বের করা প্রয়োজন। কোথায় ঘাটতি রয়েছে এবং কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আলোচনা হওয়া জরুরি।

আজহারী বলেন, শুধু শিক্ষার্থীদের দায়ী না করে শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে। একইসঙ্গে এ পরিস্থিতি থেকে উত্তরণে টেকসই সমাধান বের করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৬টির কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে ৮৮টি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি।

শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন