মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এনসিপিকে রাশেদ খাঁন

ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন
expand
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বলেছেন, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না।

মঙ্গলবার (৪ আগস্ট) তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‌‘আপনারা এখন ৫ মাসের সরকারের দোষ দিচ্ছেন, আপনারা প্রায় ২ বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের হাতে পাওয়ার ছিলো, ডা. ইউনূসের হাতে পাওয়ার ছিলো, তখন বিচার করেন নাই কেন? আমাদের খোঁজ নেন নাই কেন?

মাতুয়াইলে ১৭ জন শহীদের কবর, সেখানে একদিনের জন্য যান নাই কেন? একজন শহীদের বাবা এভাবেই বলছিলেন জুলাই বিক্রেতাদের! এরপর সবাই তাকে থামানোর জন্য চলে আসে! কারণ মঞ্চে বসে সাথে জুলাই বিক্রেতাদের মুখ কালা হয়ে যাচ্ছিলো.....’

তিনি লেখেন, ‘জুলাই বিক্রেতারা জনগণকে বোকা মনে করে! একবার কল্পনা করলো না যে, জনগণ কেন তাদের প্রত্যাখ্যান করলো? তাদের কারণে না কি প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার সুযোগ হয়েছে! তারাই যদি এতো শক্তিশালী হয়, নেপালের তরুণদের মতো তাদেরই তো ক্ষমতায় যাওয়ার কথা।’

রাশেদ খাঁন লেখেন, ‘‘কিন্তু ক্ষমতা তো দূরে থাক, সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে নাকি জামায়াতের কোলে ওঠা লাগছে! অথচ নাহিদ ইসলাম বলছিলো, ‘আর যাই করি, জামায়াতের সাথে জোট করবো না! জামায়াতে নেতৃত্বকে এদেশের মানুষ গ্রহণ করবে না!’’

অথচ নাহিদ ইসলাম নিজেই জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করেছে! ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না! আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায় নি! আপনারা কেমন, আমরা তো জানি! বিএনপির ১০ ভাগের ১ ভাগ ক্ষমতা থাকলে তো আমাদের দেশে থাকতে দিতেন না! ১৮ মাসের অহংকার ও মানুষকে অবমূল্যায়ন করার খেসারত আপনাদের এভাবেই দিতে হবে।’’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন