

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু রহস্যময় পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে যে, দাম্পত্য জীবনে সমস্যা থাকতে পারে।
এরই মধ্যে হিরো আলম জানিয়েছেন, তিনি পরিবারের জন্য দায়িত্বশীল একজন নতুন পাত্রী খুঁজছেন। এর আগে তিনি ৩ বার বিয়ে করেছেন। এবার করলে এটা তার ৪র্থ বিয়ে হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে হিরো আলম লিখেছেন, “জুম্মা মোবারক। হে আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আগে এমন মানুষের সঙ্গে ছিলাম যাঁরা ঠিক মতো বুঝতে পারেননি।
আমার জীবনে এমন একজন মানুষ দাও, যে আমাকে ভালো না বাসলেও আমার পরিবারকে ভালোবাসবে।
আমার পরিবারের মধ্যে তিন সন্তান এবং দুই মা রয়েছেন, যারা আমার ছাড়া অন্য কারও সহায়তায় নেই। সেই ব্যক্তি যেন আমার সন্তানদের নিজের সন্তান মনে করে ভালোবাসে।”
অন্যদিকে, হিরো আলমের ওপর সম্প্রতি সংঘটিত হামলার ঘটনায় নেটিজেনদের একাংশ তার স্ত্রী রিয়া মনিকে দায়ী করেছেন। অনেকে মনে করছেন, এই ঘটনার পেছনে রিয়া মনি ও তার সহযোগী জড়িত থাকতে পারেন।
তারা দাবি করেছেন, রিয়া মনিকে রিমান্ডে নিলে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
এর আগে, আলমের পোস্টের কিছু সময় আগে রিয়া মনিও একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, “বিচ্ছেদের অপর নাম—মানুষটা ভালো থাকুক।”
গত বৃহস্পতিবার তিনি ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তবে আলমকে ডিভোর্স দিচ্ছেন কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
এই পরিস্থিতিতে ভক্ত ও নেটিজেনরা দম্পতির ভবিষ্যৎ সম্পর্কে নানা আলোচনা করছেন।
মন্তব্য করুন
