

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরিয়াহভিত্তিক বিবাহ পরামর্শক প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে তার কথিত তৃতীয় স্ত্রী পরিচয়ে এক নারী গুরুতর অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ‘তামান্না হাতুন’ নামে এক ফেসবুক আইডি থেকে এ অভিযোগ করা হয়।
এনবিপি-এর দর্শকেরে জন্য ফেসবুক পোস্টা হুবহু তুলে ধরা হলো....
পোস্টে তিনি লিখেন, আমি মুফতি মামুনুর রশিদ কাসেমীর তৃতীয় নম্বর স্ত্রী । গত এক বছর যাবত তার সাথে আমার , মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করি । দশ হাজার টাকা কাবিন দিয়ে । তা নিয়ে আমার কোন সমস্য নেই Ideal Marriage Bureau-IMBএর মাধ্যম মেয়েদেরকে সংসার দিবে সেটা ওরা ওয়াদা করে । তাদের দুঃখ কষ্ট তারা দেখবে , কিন্তু এইসবের পিছনে তারা সেইসব নারীদেরকে এক মাসে দুই মাসের জন্য কন্টাক্টে বিয়ে দেয় কিছু কিছু বড়লোক লোকের সাথে এবং তারা যখন তাকে ছেড়ে দেয়। তখন প্রশ্ন করলে বলে বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি দিয়েছি ।
একদিক দিয়ে মহিলাদেরকে ঘর সংসার দিবে বলে । আরেকদিকে ইচ্ছাকৃতভাবে মহিলাদেরকে ব্যবহার করে তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে । এসব নিয়ে তর্ক করতে গেলে তার সাথে আমার ঝামেলা হয় এবং একপর্যায়ে মুখে তালাক দেয়। তারপরও আমি আশায় ছিলাম আমার সাথে সংসার ঠিক হয়ে যাবে । এবং তার সাথে আমার তালাক হওয়ার পরেও সে আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে এই বলে যে সে সবকিছু ঠিক করে নিবে এবং সেই সময় আমার গর্ভে একটি বাচ্চাও আসে। বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয় এবং আমি আমার মামার বাসায় যাই কয়দিন পর আমি যখন ডক্টরের কাছে যাই তখন এই খবর পাই যে আমি গর্ভবতী এবং সেটা আমি তাকে জানাই। সে আমাকে বলে এটা অবৈধ সন্তান এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর আল্লাহর কাছে জবাব দিতে হবে এই বাচ্চা ফেলে দাও আমি সবকিছু ঠিক করে ফেলব । সে আর তার দুলাভাইয়ের প্রথম স্ত্রী আমাকে জোর করব সে ওষুধটি খাওয়ায় । বাচ্চা নষ্ট হওয়ার তিনদিন পর সে কুষ্টিয়াতে যেয়ে একটি 13 বছরের মেয়েকে বিয়ে করে । এবং সেই কি এখনো পাবলিশ করেনি অনলাইনে । ১৪/১০/২০২৫ আমি তার বিরুদ্ধে একটি মামলা জমা দেই। আমি আশা করতেছি এটার ভালো ফলাফল পাবো। ইমাম উদ্দিন আমার সৎ বাবা আমার মাকে হুম কেউ দেয় তোমার মেয়ে যদি অনলাইনে এসে আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আমি তোমাকে সাথে সাথে তালাক দিয়ে দিব । আপনারা যতটুকু জানেন আমি এই আইডি থেকে সব পজিটিভ পোস্ট করতাম ওদেরকে নিয়ে । এবং অনেক মা বোন এসেছেন এবং আমার সাথে কথা বলেছেন একটা সময় মনে হতো আমি সবথেকে ভালো কাজের সাথে যুক্ত আছি কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজের সাথে আমি যুক্ত আছি। আমি চাইলেই আমার জীবন নতুন করে শুরু করতে পারতাম কিন্তু ওদেরকে না থামাইলে । মহিলাদের সাথে ওরা এরকমই প্রতারণা করবে।
মন্তব্য করুন
