শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্দিকের সঙ্গে কবে পরিচয়,  জানালেন তনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
সিদ্দিক- তনি
expand
সিদ্দিক- তনি

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি তার বিয়ের পর সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই তাকে নিয়ে মন্তব্য করছেন, আবার অনেকে সমর্থন প্রকাশ করছেন। এবার নিজের পক্ষ থেকে সমালোচকদের জবাব দিয়েছেন তনি।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আগে কখনো বিস্তারিত প্রকাশ করি নি, আর এখনো করব না। জীবন যেভাবে আসে, আমি নিজের মতো করে সিদ্ধান্ত নিই। যা সঠিক মনে হয়, তাই করি। ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক-সবকিছুর ফল আমি নিজেই ভোগ করব। এ বিষয়ে পাবলিকের কোনো হস্তক্ষেপ নেই, কিন্তু আমার জীবনে কিছু ঘটে গেলে কেন সবাই এত উদ্বিগ্ন হয়, সেটা আমি বুঝি না।

নিজের ব্যক্তিগত নীতি প্রকাশ করে তনি বলেন, আমার একটি সিক্রেট আছে-যারা সারাবছর আমার নামে গল্প বানায়, ভিডিও বানায় বা অভিযোগ করে, আমি সেগুলো দেখি, পড়ি বা শুনি না। বরং সামনে এলে ব্লক করে দিই। কারণ তারা আমাকে কিছু দেয় না, তাই কেন আমি নিজের মন কষ্টে ভোগাব?

তিনি আরও যোগ করেন, আপনারা যত কমেন্ট করেন, তা আমি পড়ি না, কারণ আমার সময় অন্য কাজে ব্যস্ত।

বিয়ে নিয়ে সমালোচকদের উদ্দেশে তনি বলেন, আমাদের বিবাহ সংবাদে যাদের ঘুম হারাম হচ্ছে, তারা আমার পোস্ট বেশি শেয়ার করুন-কোনো অসুবিধা নেই। তবে আমার স্বামী রাসেলের অতীত নিয়ে টানাটানি করা অর্থহীন। কিছু পেজ আমার ফুফুকে তার এক্স-ওয়াইফ বানিয়ে দিয়েছেন, এবং আমার বন্ধু বা বাচ্চাদের ছবি দেখে মিথ্যে কাহিনি তৈরি করছেন। আমরা আমাদের বিয়ে প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়ায়, গোপন কিছু নেই।

তিনি আরও বলেন, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। কোনো সম্পর্ক যতটা গুরুত্বপূর্ণ, সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। লোকাছুপ খেলা আমার শখ না, আমি যেটা ঠিক মনে করি, সেটিই করি। সত্য কথা বলায় কখনো ভয় পাই না।

বাচ্চাদের নিয়ে তনি বলেন, আমার বাচ্চাদের দিয়ে টেনশন করবেন না। আমাদের নামে অনেক ফেক পেজ ও আইডি আছে, তবে শুধু এই তিনটি আমাদের রিয়েল ও ভেরিফাইড-Sanvee's, Tony Forever, Tony Tony। আমার আইডিও ভেরিফাইড।

রাসেল ও তার পরিচয় নিয়ে তনি উল্লেখ করেন, আমাদের প্রথম পরিচয় এপ্রিলে ১৪, প্রথম দেখা জুনে ২১ এবং বিয়ে আগস্টে ১২। সব তথ্য প্রকাশ করছি যাতে আপনারা ঠিকভাবে জানেন। যদি ইচ্ছা হয় দোয়া করুন, নইলে চুপ থাকুন। আল্লাহ সবার ভাগ্য নিয়ন্ত্রণ করেন, মানুষ তার কর্মের ফল ভোগ করে।

শেষে তিনি বলেন, আমাকে ভালো না লাগলে অনফলো বা ব্লক করুন। ভালো লাগলে শেয়ার করুন এবং সমর্থন দিন। যারা পারছেন, আমার বিজনেস পেজও ফ্রি ত্যাগ করতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন