শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন তনি!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
expand
বিয়ে করলেন তনি!

দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোবায়য়াত ফাতিমা তনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন—এমন খবর এখন সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে আলোচনার কেন্দ্রে।

জানা গেছে, তার নতুন স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিন উপলক্ষে তনি নিজের ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পোস্ট করেছেন, যেখানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। ছবির ক্যাপশনে ছিল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় ভরা বার্তা।

অন্যদিকে সিদ্দিকও নিজের ফেসবুক টাইমলাইনে একই ধরনের পোস্ট দিয়ে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লেখেন:

“আরেকটি বছর পার হয়ে গেল, তবুও মনটা যেন এখনও তরুণ। এই দিনটিকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ভালোবাসি।”

তনিও তার স্বামীর জন্মদিনে ভালোবাসায় ভরা বার্তায় লেখেন:

“শুভ জন্মদিন। তোমার মতো বিশেষ একজন মানুষের জন্য বছরে একটা দিন যথেষ্ট নয় উদযাপনের জন্য।”

উল্লেখ্য, তনি এর আগেও দুটি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্বামী ছিলেন ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে কঠিন সময় পার করেছেন তনি।

তবে এই বিয়েও ছিল আলোচনার কেন্দ্রে, কারণ স্বামী শাহাদাৎ হোসাইনের সঙ্গে তনির বয়সের পার্থক্য নিয়ে তীব্র সামাজিক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

প্রথম বিয়ের সম্পর্কে টানাপোড়েনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। যদিও শুরুতে পরিবার থেকে সম্পর্কটিকে মেনে নেওয়া হয়নি, পরে সবাই মিলে সমঝোতায় পৌঁছায়।

রোবায়য়াত ফাতিমা তনি শুধু একজন উদ্যোক্তা নন, বরং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছেন। তবে তার লাইভ ভিডিও, মন্তব্য এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় ঘিরে তিনি বহুবার ট্রলের মুখে পড়েছেন।

এখন নতুন জীবনসঙ্গীর সঙ্গে আবারও নতুন করে জীবন শুরু করছেন তিনি। তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং পরস্পরের প্রতি প্রকাশিত অনুভূতি দেখে অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ কেউ পুরনো সমালোচনার সূত্র ধরে কটাক্ষ করতেও ছাড়ছেন না।

সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও রোবায়য়াত ফাতিমা তনি বারবার উঠে দাঁড়িয়েছেন নিজস্ব শক্তি ও সাহসে। এবার তৃতীয় বিয়ের মাধ্যমে তিনি নতুন করে জীবনের শুরু করলেন। সমাজ কী বললো—তা পেছনে ফেলে নিজের মতো করে জীবন কাটানোর সিদ্ধান্তই যেন তার বার্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন