সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরের সঙ্গে ফিফা জিতেছে: আসিফ নজরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গতকালের খেলায় মিসরের সঙ্গে ফিফা জিতেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (০৮ জুলাই) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন।

আসিফ নজরুল লিখেন, ‌‘গতকালের খেলায় মিসরের সঙ্গে ফিফা জিতেছে। এর আগের দিনও ফিফার খেলা ছিল। সেদিন অবশ্য ফিফা হেরে গেছে বেলজিয়ামের কাছে। এবারের বিশ্বকাপে খেলছে ৪৯টি দল। ৪৮টি দেশ + ফিফা!’

এর আগে গত ২৪ জুন এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘এবারের বিশ্বকাপে আমার প্রিয় দল ইরান।’ যদিও ইরান বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

উল্লেখ্য, চলমান বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে থাকার পরও এদিন শেষ ১৩ মিনিটের দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ নিজেদের করে নেই আলবেসেলেস্তেরা।

এদিন আর্জেন্টিনার হয়ে ৭৯তম মিনিটে ডেডলক ভাঙেন ক্রিস্টিয়ান রোমেরো। এর চার মিনিট পর বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে মিসরের জাল কাঁপান লিওনেল মেসি। এরপর ম্যাচের যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের হেডারে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার পর থেকেই ফিফার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছেন নেটিজেনরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank