

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রীপরিষদ বৈঠকে। এতে ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নতুন পে-স্কেলের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হওয়ার পরপরই প্রজ্ঞাপন জারির দাপ্তরিক প্রক্রিয়া শুরু হবে।
এর আগে নতুন বেতন কাঠামোর রূপরেখা চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে সরকারের কাছে বিস্তারিত সুপারিশ জমা দিয়েছে। সচিব কমিটির প্রস্তাবে ১ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কাঠামোটি দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে, যেখানে প্রথম বছরে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।
বেতন কাঠামো চূড়ান্তকরণের বিষয়ে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে। এর আগে গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নবম বেতন কমিশনের কার্যক্রম শেষ করে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা রয়েছে। এছাড়া ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০, ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০, ৫ম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ এবং ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা মূল বেতনের সুপারিশ করা হয়েছে।
কাঠামোর অন্যান্য স্তরে ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০, ৮ম গ্রেডে ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০, ৯ম গ্রেডে ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ এবং ১০ম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা প্রস্তাব রয়েছে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
সরকারের কার্যক্রম সংক্রান্ত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।


