শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের প্রতি মির্জা গালিবের পরামর্শ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২২ এএম
মির্জা গালিব
expand
মির্জা গালিব

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পর বিএনপি ও জামায়াতের প্রতি ‘পিআর ব্যবস্থা’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নিয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব।

বাংলাদেশ সময় সোমবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের মতামত জানান।

পোস্টে গালিব লেখেন, “জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রিফর্ম নিয়ে অনেক কথা হয়েছে। কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হলেও কিছু বিষয় এখনো অমীমাংসিত।

আমার মতে, যদি উচ্চকক্ষে পিআর ব্যবস্থা, সংবিধান সংশোধনের ক্ষমতা এবং সাংবিধানিক পদের নিয়োগে ভেটিংয়ের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়, তবে এটি কার্যকর ‘চেক অ্যান্ড ব্যালান্স’ গড়ে তুলতে পারে। এই অংশ বাদ দিলে রিফর্ম প্রস্তাবের কার্যকারিতা অনেকটাই কমে যাবে।”

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি বর্তমানে উচ্চকক্ষে পিআর ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিচ্ছে, অন্যদিকে জামায়াত উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষেও পিআর দাবি করছে।”

মির্জা গালিবের মতে, “যদি বিএনপি উচ্চকক্ষে পিআর ব্যবস্থার আপত্তি তুলে নেয় এবং জামায়াত নিম্নকক্ষের দাবি থেকে সরে আসে, তাহলে রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন