

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ে করেছেন। তাঁর নতুন স্বামীর নাম মো. সিদ্দিক।
স্বামীর জন্মদিন উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে স্বামীকে শুভেচ্ছা জানান তনি। অন্যদিকে সিদ্দিকও নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুজনের ছবি শেয়ার করে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জন্মদিনে সিদ্দিক লিখেছেন, “আরও একটি বছর পার হলো, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”
অন্যদিকে তনি তার পোস্টে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একদিনই যথেষ্ট নয়।”
এর আগে গত বছরের ৭ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। সেই সময় তাঁদের বয়সের পার্থক্য এবং সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেসবুক লাইভে এলে নানা সমালোচনা ও ট্রলের মুখেও পড়তে হয় তাঁকে।
তনির প্রথম বিয়ে বিচ্ছেদে শেষ হয়েছিল। পরবর্তীতে ভালোবেসে শাহাদাৎকে বিয়ে করেন তিনি। প্রথমে পারিবারিক আপত্তি থাকলেও পরবর্তীতে বিষয়টি মেনে নিয়েছিলেন উভয় পরিবার।
মন্তব্য করুন
