শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির সম্পর্কে ধারণা পাল্টে গেছে ওকে দেখে: আসরাফুন্নেসা তানিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৯:২২ পিএম
আসরাফুন্নেসা তানিয়া-চাকসুর এজিএস প্রার্থী মুন্না
expand
আসরাফুন্নেসা তানিয়া-চাকসুর এজিএস প্রার্থী মুন্না

চাকসুর এজিএস প্রার্থী মুন্না সম্পর্কে তার সহপাঠী আসরাফুন্নেসা তানিয়া নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বন্ধু হিসেবে মুনার ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও মানবিক দিকের প্রশংসা করেছেন।

তানিয়া লেখেন, সাজ্জাত হোছন মুন্না। ফাইন্যান্স বিভাগে আমাদের ব্যাচের বন্ধুদের মধ্যে আমার দেখা সবচেয়ে অমায়িক ছেলে। বিশেষ করে তার সহযোগিতার মানসিকতা আমাকে অভিভূত করে।

তিনি আরও উল্লেখ করেন, অভ্যুত্থানের পরে যখন জানলাম সে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত, তখন খুব অবাক হলাম। ভাবতাম, মুন্নার মতো ছেলে শিবির করে? অথবা মুন্না কি শিবিরের তৈরি? এককথায় শিবির সম্পর্কে ধারণা পাল্টে গেছে ওকে দেখে।

আসরাফুন্নেসা লেখেন, সে একইসাথে ডিপার্ট্মেন্টের টপ পজিশন, রাজনীতিতে সময় দেওয়া, সামাজিক কার্যক্রম সব কিভাবে সামলে নিচ্ছে, ভেবে পাই না। মাঝেমধ্যে ওর এক্টিভিটিজ দেখলে মনে হয় খুব কম কাজই করি আমরা।

আসরাফুন্নেসা তানিয়া আরও লেখেন, মুন্না আমাদের ব্যাচের গর্ব। মুন্নার মতো ছেলে যদি চাকসুতে নির্বাচিত হয়, তাহলে আমরা মেধাবী নেতৃত্ব পাবো। মুন্নাকে যত কাছ থেকে দেখবেন, ততই মুগ্ধ হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন