শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভীষণ খুশি সাদিক কায়েম, শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)র ভিপি সাদিক কায়েমের ফেসবুক পেজে এক মিলিয়ন ফলোয়ার পেরিয়েছে।

আজ ১২ অক্টোবর রোববার এই মাইলফলক অতিক্রম হয়।

এ জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ধারাবাহিকভাবে তথ্যবহুল পোস্ট, ভিডিও এবং জনজীবনের নানা দিক তুলে ধরার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।

পেজে বিভিন্ন টিউটোরিয়াল, লাইভ সেশন, এবং ছোট-বড় ভিডিও শেয়ার করে তিনি অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। এর ফলে তার ফলোয়ারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

সাদিক কায়েম নিজেও এই মাইলফলক উদযাপন করে লিখেছেন, “এক মিলিয়ন মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরে সত্যিই খুশি। শিক্ষার্থীদের দাবি নিয়ে সামনে এগিয়ে যেতে চান।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন