

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মোগলটুলীর সেই আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন।
তিনি বলেন, পূর্ব পাকিস্তান আন্দোলন তথা অখন্ড বাংলার ব্যর্থতা থেকেই আওয়ামী (মুসলিম) লীগের জন্ম। ভাষা আন্দোলনের সূচনা। পূর্ব পাকিস্তান আন্দোলনের তাত্ত্বিকগণই বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তি দাঁড় করিয়েছেন। যেমন, মোহাম্মদ আব্দুস সাদেক। যিনি স্বতন্ত্র পূর্ব পাকিস্তান/ অখন্ড বাংলা হলে কিভাবে এর অর্থনীতি দাঁড়াবে সেটার ব্যখ্যা দিয়েছিলেন '৪৭ এর আগে। আর, ১৯৫৪ সালে সর্বপ্রথম লিখেছিলেন 'দুই অর্থনীতি' নিয়ে। যে 'দুই অর্থনীতি' তত্ত্ব হয়েছিল পরবর্তীতে ছয় দফার ভিত্তি।
মাহফুজ বলেন, মোহাম্মদ আব্দুস সাদেক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের বাঙ্গালি মুসলমান অর্থনীতি গ্রাজুয়েট। পরে ইসলামিয়া কলেজের শিক্ষক হয়েছিলেন। শেখ মুজিবুর রহমান যখন ইসলামিয়া কলেজে পড়ছেন, তখনও আব্দুস সাদেক সেখানে শিক্ষক ছিলেন।
তিনি বলেন, '৭১ পূর্ব আওয়ামীলীগ অখন্ড ভারত ও অখন্ড পাকিস্তান উভয়েরই নেমেসিস ছিল। মুজিববাদ ও বাকশাল আওয়ামীলীগকে ভারতের সেবাদাসে পরিণত করেছে। অথচ, তরুণ শেখ মুজিবুর রহমান ৭ই জুন, ১৯৪৭ সালে বক্তব্য রেখেছিলেন 'বঙ্গ-ভঙ্গে'র বিরুদ্ধে। যেই বঙ্গ-ভঙ্গের দিন আজ পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হচ্ছে। মনে রাখতে হবে, ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর সোহরাওয়ার্দির মৃত্যু দিবসেই ঘোষিত হয়েছিল 'বাংলাদেশে'র নাম। কিন্তু, ১৫০, মোগলটুলীর সে আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে।
তিনি আরও বলেন, লীগের ইতিহাস পলাশির গ্লানির দিনে 'বাংলা'র গৌরব পুনরুদ্ধারের জন্য দল প্রতিষ্ঠা থেকে নিচে নামতে নামতে ভারতের নির্লজ্জ দালালে পরিণত হয়ে নিজেদের অর্থনৈতিক- সাংস্কৃতিক স্বাতন্ত্র্য জলাঞ্জলি দিয়ে গণতন্ত্র হত্যা, লুটপাট ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ইতিহাস। এজন্যই বাঙ্গালি যাদের একদা ত্রাতা ভেবেছিল, তাঁরা আজ তাঁদের পুরাতন শত্রু 'অখন্ড ভারত' পন্থীদের দয়ায় টিকে আছে। জনগণ তাঁদের প্রত্যাখ্যান ও উৎখাত করেছে।