শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পিএম আপডেট : ১৬ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন।

পোস্ট অনুযায়ী, একপর্যায়ে ঘটনাটি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

এছাড়া, মোশাররফ করিম ও তাঁর স্ত্রীকে নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করা হয় বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই ।

তিনি জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়। তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank