বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ দিনের জন্য ঢাকার দায়িত্ব চান নবীন পাঞ্জাবির মালিক হাশেমি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:১৩ পিএম
নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি
expand
নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি

কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি বলেছেন, ঢাকার দায়িত্ব আমাকে দিন। মাত্র ১০০ দিনে ঢাকা হবে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর।

মঙ্গলবার (০২ জুন) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ঢাকার দায়িত্ব আমাকে দিন, মাত্র ১০০ দিনে ঢাকা হবে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর-ইনশাআল্লাহ। যদি আমি নবীন ব্যর্থ হই, তাহলে যে কোনো ধরনের শাস্তি গ্রহণ করতে সর্বদা প্রস্তুত থাকব-আলহামদুলিল্লাহ।

নবীন বলেন, আমি কোনো ধরনের রাজনীতির সঙ্গে সংযুক্ত নই। ১০০ দিনে দায়িত্ববান কর্মকর্তা-কর্মচারীদের দেখিয়ে দিতে চাই জনগণের জন্য কাজ কীভাবে করতে হবে। ১০০ দিন পরই আমি আমার দায়িত্ব পালন সম্পন্ন করে নতুন দায়িত্ববান ব্যক্তিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ব্যবসায় ফিরব-ইনশাআল্লাহ।

স্ট্যাটাসের শেষে নবীন বলেন, একজন দেশপ্রেমিক হিসেবে দেশের মানুষের জন্য ১০০ দিন বিনা বেতনে কাজ করতে চাই এবং ব্যর্থতায় জীবন উৎসর্গ করতেও চুল পরিমাণ পিছু হটব না-ইনশাআল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন