

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বড় আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি শুরু হয় তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।
সারাহ পোস্টে অভিযোগ করেন, তার স্বামী আবু ত্বহা বিমানবালা জরিনা জাবিনের সঙ্গে পরকীয়ায় জড়িত। এছাড়া তিনি দাবি করেন, আদনানের প্রতিষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশা চলে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।
একদিন পর সারাহ পোস্টটি মুছে দিয়ে নতুন পোস্টে স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, কিছু হিংসুক ব্যক্তি তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল, তাই তিনি পূর্বের পোস্ট করেছিলেন। পরে বিষয়টি যাচাই করে তিনি বুঝতে পারেন অভিযোগ ভিত্তিহীন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ আদনানের পক্ষে অবস্থান নিয়েছেন, কেউ পুরো ঘটনা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি করেছেন।
এ বিষয়ে আবু ত্বহা মুহাম্মদ আদনান নিজেও ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “আমার স্ত্রী অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট।” তিনি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন এবং স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।
অ্যাডনান জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ এবং আল্লাহ প্রদত্ত রিজিকের ওপর পরিচালিত হয়। মানুষের অনুদান ফিলিস্তিনের গাজায় ত্রাণ এবং দাওয়াতি কার্যক্রমে ব্যবহার করা হয়। নারী-পুরুষের মেলামেশার অভিযোগ অমূলক; প্রতিষ্ঠানে মিক্সিংয়ের কোনো সুযোগ নেই। মহরমের সময়ও পুরুষ ও নারী আলাদা অবস্থান করেন।
মন্তব্য করুন
