শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার হয়তো আর ৪০ কার্যদিবস আছে: আবরার ফাইয়াজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম
expand
বর্তমান সরকার হয়তো আর ৪০ কার্যদিবস আছে: আবরার ফাইয়াজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ছয় বছর পূর্ণ হলো আজ, ৭ অক্টোবর।

দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও এখনো এই মামলার চূড়ান্ত রায় কার্যকর হয়নি—এ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,

“৬ বছর হয়ে গেল ভাইয়ার শহীদ হওয়ার। এবার আম্মু আমার সঙ্গে আছেন এই সময়ে। ২৬ তারিখে তিনি বলছিলেন, ‘আজকে ও বাসায় এসেছিল।’

পরশুদিন ভাইয়ার নটরডেম কলেজের একটা ছবি দেখে পাশের বাসায় গিয়ে সেটা মোবাইলে সেভ করে এনেছেন।”

ফাইয়াজ জানান, সোমবার সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ও মায়ের আবেগ সামলানো কঠিন হয়ে পড়েছিল। “ওই সময় সারাক্ষণ চোখ ভেজা নিয়ে সামনে বসে শুনছিলেন আমার কথা,” তিনি লিখেছেন।

পোস্টে ফাইয়াজ প্রশ্ন তুলেছেন,

“যার জন্য এত কিছু, সেই হত্যার বিচার এখনো শেষ হলো না। ছয় বছর কি যথেষ্ট না? Justice delayed is justice denied.”

তিনি আরও বলেন, “গত কয়েক মাসে মামলাটি যেভাবে রাজনৈতিক প্রভাবে জড়িয়ে পড়েছে, তা উদ্বেগজনক।

ছয় মাস আগে হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু আপিল বিভাগে এখনো শুনানি শুরু হয়নি। বর্তমান সরকার হাতে হয়তো আর ৪০ কার্যদিবস আছে।”

আবরার ফাইয়াজ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখেন,

“আপনাদের সময়েই যেন বিচারপ্রক্রিয়ার বাকি ধাপগুলো সম্পন্ন হয়। পুরো দেশ দীর্ঘদিন ধরে এই রায়ের বাস্তবায়নের অপেক্ষায়।”

পোস্টের শেষে তিনি সবার প্রতি অনুরোধ জানান,

“আজ ভাইয়ার জন্য দোয়া করবেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন