সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

গত ১১ এপ্রিল বিকালে মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সেখানে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণের সঙ্গে ধাক্কাধাক্কির একটি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন মাসুদ অরুণ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ উদ্দীন চৌধুরী অ্যানির সঙ্গে তার সম্পর্ক নষ্টের জন্য কেউ এই ভিডিও ভাইরাল করেছে।

তার ভাষ্য, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।

অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন