রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ।
expand
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ।

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই।

রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, সুপ্রিম কোর্টেসহ দুইদফা জানাজা শেষে আগামীকাল সোমবার ব্যারিস্টার শফিক আহমেদকে দাফন করা হবে বলে জানান আইনজীবী আকসির এম চৌধুরী।

শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি কুমিল্লায় ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন । ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত বছরের ১২ আগস্ট শফিক আহমেদের স্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা যান।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন