রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
লোগো
expand
লোগো

সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে শনিবার বাধার মুখে পড়েন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই ঘটনায় দুঃখপ্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রিজভী জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১ হাজার ৭২টি। আর জমা পড়েছে ৩০০টি।

তিনি জানান, বিগত সময়ে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে মনোনয়ন দেবে দল।

রিজভী বলেন, যারা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন; ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং গুণী নারী কর্মী, তাদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, গুণী ও সাংস্কৃতিককর্মীরাও মনোনয়ন নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন