রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন মঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত জামিনের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন শিরীন শারমিনের আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ জামিন চেয়ে আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামির জামিন বাতিল চেয়ে শুনানি করেন।

তিনি বলেন, ‘আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তবে আদালত তার শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে এ মামলার পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।’

এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) লালবাগ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোহসীন উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন