

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী অনুদানে পাওয়া খেজুরের হিসাব দিলেন। তিনি জানিয়েছেন, পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টন খেজুর পেয়েছি।
বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
পাঠকদের জন্য মাসুদ সাঈদীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, বাংলাদেশ সরকার কখনো কোনো দিন কাউকে খেজুর দেয়নি। আলোচিত এ খেজুর বহু বছর ধরে (আমার জানামতে ৮০-এর দশক থেকে) সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে আসে।
এরই ধারাবাহিকতায় এবারও সৌদি সরকারের King Salman Humanitarian Aid and Rilief Center বাংলাদেশে খেজুর পাঠিয়েছেন। দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টন খেজুর পেয়েছি। তার মধ্যে পিরোজপুর সদর উপজেলা ১৮ কার্টন , নাজিরপুর উপজেলা ২৪ কার্টন, জিয়ানগর উপজেলা ১৪ কার্টন পেয়েছি।
পিরোজপুরের সম্মানীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে আমি কথা বলেছি। বরাবরের মতো উপজেলা প্রশাসন আমাদের তিনটি উপজেলার জন্য সর্বমোট বরাদ্দ ৫৬ কার্টন খেজুর অসহায় ও দুস্থ মানুষ এবং মাদ্রাসা/এতিমখানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছে।
অন্তত খেজুর বিতরণে অতীতে আমাদের এলাকায় দুর্নীতি হয়েছে- এমন কোনো খবর আমার জানা নেই। তবু নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে যথোপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে উপহার হিসেবে পাওয়া খেজুর পৌঁছে যায়— সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।’
মন্তব্য করুন
