বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক বদর দিবসে জামায়াত আমিরের বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম
ডা. শফিকুর রহমান
expand
ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানবতার মুক্তি এবং অন্যায়-অসত্যের বিরুদ্ধে দাঁড়ানোর এক অনন্য প্রেরণার দিন এটি। বদরের ঘটনা আমাদের শেখায়-ঈমান, সাহস ও দৃঢ়তার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব।

তিনি আজ সোমবার (৯ মার্চ) দুপুরে সামাজিক মাধ্যমে এক পোস্টে এ অহ্বান জানান।

তিনি বলেন, এই দিন আমাদের মনে করিয়ে দেয় আত্মমর্যাদা রক্ষা করা এবং জালিম শক্তির সামনে মাথা নত না করার শিক্ষা।

সত্যের বিজয়ের যে সূচনা বদরের প্রান্তরে হয়েছিল, তা আজও বিশ্বজুড়ে ন্যায় ও মুক্তির সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বের সকল মুক্তিকামী মানুষের জন্য শুভকামনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন