শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব দেশের মাটিতে আর কোনোদিন খেলতে পারবে না: সারজিস আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
সারজিস আলম ও সাকিব আল হাসান
expand
সারজিস আলম ও সাকিব আল হাসান

গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্ট করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান।

সেই পোস্টের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকের মতো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

এরপর পাল্টা পোস্ট দিয়ে সাকিব লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!

ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।

সাকিবের এই স্ট্যাটাসে কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি লিখেছেন, টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী, শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না।

হাজার শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিউটমেন্ট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন