রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের বিতর্কের আহ্বান, এবার মাহদি আমিনকে লিখলেন রাশেদ প্রধান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
রাশেদ প্রধান ও মাহদি আমিন
expand
রাশেদ প্রধান ও মাহদি আমিন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ছুঁড়ে দেওয়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিতর্কের অংশগ্রহণের আহ্বানে সাড়া দিতে তার রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিনকে খোলা চিঠি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই চিঠি দেন তিনি।

রাশেদ প্রধান লিখেছেন, ‘প্রিয় মাহদি আমিন ভাই, আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে দেওয়া ‘নির্বাচনী বিতর্কের’ প্রস্তাবকে আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন।

আমি মনে করি, সেক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উচিত হবে আমিরে জামায়াতকে সামাজিক যোগাযোগমাধ্যমে কেবল ‘ভাইরাল’ হতে না দিয়ে সরাসরি বিতর্কে অংশগ্রহণ করা। এতে করে জনমনে থাকা সব কৌতূহল ও বিভ্রান্তির অবসান ঘটবে।’

তিনি আরও লিখেছেন, ‘বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’-এর আদলে জনাব তারেক রহমান এবং ডা. শফিকুর রহমানের মধ্যে যদি একটি সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়, তবে নিঃসন্দেহে তা বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত সৃষ্টি করবে।

এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। আশা করি, আপনি জনাব তারেক রহমানের উপদেষ্টা হিসেবে এই বিষয়ে ইতিবাচক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X