মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুল্লাহ আল জাবেরের পাশে ডা. তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
আব্দুল্লাহ আল জাবের ও ডা. তাসনিম জারা
expand
আব্দুল্লাহ আল জাবের ও ডা. তাসনিম জারা

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন সাবেক এনসিপি নেত্রী ও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

জাবেরের ওপর হামলাকে ন্যাক্কারজনক বললেন ডা. তাসনিম জারা

ফেসবুক পোস্টে জারা বলেন, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, জাবেরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও ত্যাগ যেন বৃথা না যায়। ইনকিলাব মঞ্চের ন্যায্য সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন রইলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup