শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে ইসলামী শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ: মির্জা গালিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব
expand
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব মনে করেন, বাংলাদেশের স্কুল সিস্টেমে ইসলামী শিক্ষার সিলেবাস এবং শিক্ষকের মান—দুটোতেই গুরুতর সমস্যা রয়েছে। তিনি এই বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তুলে ধরেছেন।

ড. গালিব বলেন, ইসলাম শুধু ধর্ম নয়, বাংলাদেশের মানুষের জন্য এটি একটি সাংস্কৃতিক ও সামাজিক পরিচয়ও। বাংলা ভাষা ও ইসলাম ধর্ম বাংলাদেশের মানুষের কমন বৈশিষ্ট্য হিসেবে জাতীয় ও গণতান্ত্রিক পরিচয় গড়ে তোলে।

তিনি আরও বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক চাপের মুখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ। স্কুলে সন্তানরা যদি সঠিকভাবে ইসলামী শিক্ষা, ইসলামী ইতিহাস এবং এই অঞ্চলের মুসলিম শাসনের গৌরবোজ্জ্বল ইতিহাস না শিখে, তবে দীর্ঘমেয়াদে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।

মির্জা গালিব আরও উল্লেখ করেন, মাদ্রাসা ব্যবস্থায় ইসলামের আকিদা ও ফিকহ যথাযথভাবে শেখানো হলেও স্কুল সিস্টেমে সিলেবাস ও শিক্ষকের মানে ঘাটতি রয়েছে।

তিনি বলেন, এই দুটো ক্ষেত্রেই ইসলামী শিক্ষার মান বাড়ানো বাংলাদেশের রাজনৈতিক দায়িত্বের অগ্রাধিকার হওয়া উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন