শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ এএম
ছবি: সংগৃহীত
expand

কুমিল্লার নাঙ্গলকোটে সি সি আর কুরআন একাডেমী বাংলাদেশের উদ্যোগে এবং খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোটের তত্ত্বাবধানে সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোটের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু ইউসুফ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোটের সভাপতি মাওলানা সাদ উদ্দীন। মুফতি বুরহানুদ্দীন বিন সাদ ও মুফতি সাইফুল ইসলাম আযহারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন শিহর জমিরিয়া মাদরাসার মুহতামিম ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা নূরুল আমীন ভূঁইয়া, বিশিষ্ট দাঈ মুফতি আলমগীর হুসাইন, ফেনিফিটস ফর উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সাজ্জাদ হুসাইন রাহাত, মুফতি আবুল কাসেম নুমানী, মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা শিব্বীর আহমাদসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা।

আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূরুল আমীন ভূঁইয়া বলেন, সমাজের সর্বস্তরে মহানবী (সা.)-এর সীরাতের ব্যাপক চর্চা করা প্রয়োজন। এর মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, দেশের জাতীয় শিক্ষা সিলেবাসে মহানবী (সা.)-এর জীবনীর পর্যাপ্ত চর্চা না থাকায় তরুণ প্রজন্ম নীতি-নৈতিকতা ও ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।

আলোচনা পর্ব শেষে বক্তাদের বক্তব্যের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তরদাতাদের সীরাত ও ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই পুরস্কার হিসেবে দেওয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত তরুণ-যুবক ও সাধারণ মুসল্লিদের মধ্যে সীরাত ও ইসলামবিষয়ক বিভিন্ন বই বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা খিদমাতুল ইসলাম পরিষদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।
X
City bank
City bank