মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে সীরাত মাহফিল ৩ সেপ্টেম্বর

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ এএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে আগামী ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘সীরাত মাহফিল-২০২৬’। নাঙ্গলকোট ভূমি অফিস জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাঙ্গলকোট থানা কওমি মাদরাসা সংগঠনের সহ-সভাপতি, শিহর জামিয়া রহমানিয়ার মুহতামিম ও বিশিষ্ট আলোচক হযরত মাওলানা নুরুল আমীন হাফিজাহুল্লাহ।

এছাড়া আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট দাঈ মুফতী আলমগীর হুসাইন হাফিজাহুল্লাহ, মাওলানা জয়নুল আবেদীন হাফিজাহুল্লাহ, মুফতী বুরহানুদ্দীন বিন সাদ হাফিজাহুল্লাহ এবং মুফতী সাইফুল ইসলাম আযহারী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও সুন্নাহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।

এ ছাড়া আলোচকদের বক্তব্যের ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ীদের দ্বীনি বই পুরস্কার হিসেবে দেওয়া হবে। মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যেও দ্বীনি বই বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

মাহফিলে সভাপতিত্ব করবেন ভূমি অফিস জামে মসজিদ, নাঙ্গলকোটের খতিব হযরত মাওলানা আবু ইউসুফ। সালামান্তে বক্তব্য রাখবেন খিদমাতুল ইসলাম পরিষদ, নাঙ্গলকোট, কুমিল্লার সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাদ উদ্দীন হাফিজাহুল্লাহ।

সিআর কুরআন একাডেমী বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করছে। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে খিদমাতুল ইসলাম পরিষদ, নাঙ্গলকোট, কুমিল্লা।

আয়োজকরা পবিত্র রবিউল আউয়াল মাসে অনুষ্ঠিতব্য এ সীরাত মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও সীরাতপ্রেমী জনসাধারণকে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।
X
City bank
City bank