শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুরজুড়ে

স্কুল শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সীরাত প্রতিযোগিতা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৫:০৯ এএম আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:১২ এএম
প্রতীকী ছবি, সংগৃহীত
expand
প্রতীকী ছবি, সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র সীরাত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে, জামিয়া ইসলামিয়া দারুল ঈমান বেগম জামে মসজিদ কমপ্লেক্স-এর আওতাধীন সেবামূলক সংগঠন আল-ঈমান খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সীরাত প্রতিযোগিতা-২০২৬।

আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে বেগম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনপিবি নিউজকে জানিয়েছেন সীরাত প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি, জামিয়া দারুল ঈমানের প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান।

এ সময় তিনি শিক্ষা সিলেবাসে সীরাত বিষয়ক বইয়ের শূন্যতা নিয়ে দুঃখ করে বলেন, ‘বাংলাদেশ ৯১% মুসলমানের দেশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, এখানে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী ও আদর্শ জাতীয় শিক্ষা সিলেবাসের বাইরে। ফলে তরুণ প্রজন্ম ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা ও মহানবীর সীরাতের আলো থেকে দূরে সরে যাচ্ছে। এ বাস্তবতা উপলব্ধি করেই আলঈমান খিদমাহ ফাউন্ডেশন প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে।’

সভাপতি আরও বলেন, প্রতিযোগিতায় চাঁদপুর জেলাধীন যেকোনো স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার নির্ধারিত বই হিসেবে রাখা হয়েছে ‘সীরাতে খাতামুল আম্বিয়া’। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন, চরিত্র, আদর্শ ও মানবিক গুণাবলি সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কারের বিষয়ে তিনি জানান, প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার সাইকেল, তৃতীয় পুরস্কার ফিল্টার, চতুর্থ পুরস্কার ব্লেন্ডার এবং পঞ্চম পুরস্কার হিসেবে ডিনার সেট দেওয়া হবে। এছাড়াও ৬ষ্ঠ থেকে ১৫ম স্থান অর্জনকারীদের জন্য থাকছে আকর্ষণীয় ব্যাগসহ অন্যান্য পুরস্কার।

সীরাত প্রতিযোগিতা বাস্তাবায়ন কমিটির সদস্য সচিব মুফতি বুরহানুদ্দীন বিন সাদ জানান, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তাঁর সুন্নাহ ও উত্তম চরিত্র অনুসরণের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে ইসলামের শান্তি, মানবিকতা ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেওয়াও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আয়োজকদের পক্ষ থেকে চাঁদপুর জেলার স্কুলশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।