শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি লজ্জিত কি না?’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:৩৯ পিএম আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১১:৫৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে সারজিসের প্রশ্ন। ছবি: সংগৃহীত
expand
স্বরাষ্ট্রমন্ত্রীকে সারজিসের প্রশ্ন। ছবি: সংগৃহীত

কিছুদিন আগে হবিগঞ্জে ছাত্রদল-এনসিপির সংঘর্ষে আহত আলিফের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রতি প্রশ্ন ছুড়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, হবিগঞ্জে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ তুলে নিয়েছে, তাদের কবে গ্রেপ্তার করা হবে?’

তিনি আরও প্রশ্ন করেন, ‘এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় আপনি লজ্জিত কিনা?’

সারজিসের ওই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের বিভিন্ন ধরনের মন্তব্য দেখা গেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত ওই পোস্টের কোনো জবাব দিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সিলেটে ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সারজিস আলম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন