সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভে ‘শরয়ী সমাধান’ প্রশ্নোত্তর নিয়ে আসছে শায়খ আহমাদুল্লাহর বই

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৭:২৮ এএম
শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত
expand
শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

টানা সাত বছর মানুষের ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দেওয়ার পর শেষ হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহর সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’। গত ২১ আগস্ট ৩১৩তম পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সাত বছরে এ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২০ হাজার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ জানান, মানুষের ধর্মীয় প্রয়োজন ও জীবনঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সমাধান দিতে সাত বছর আগে ‘শরয়ী সমাধান’ শুরু করা হয়েছিল।

দীর্ঘ এ সময়ে মানুষের কাছ থেকে আসা বিপুলসংখ্যক প্রশ্নের মধ্য থেকে গুরুত্বপূর্ণ ও জীবনঘনিষ্ঠ প্রশ্ন বাছাই করে এখন ‘শরয়ী সমাধান’ নামে একটি বই প্রকাশের কাজ শুরু হয়েছে।

বইটিতে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধর্মীয় জিজ্ঞাসা ও মাসয়ালার সমাধান সংকলিত থাকবে। শায়খ আহমাদুল্লাহ আশা করেন, বইটি পাঠকদের জীবনঘনিষ্ঠ বিভিন্ন মাসয়ালার সমাধান খুঁজে পেতে সহায়ক হবে। পাশাপাশি দীর্ঘদিনের ‘শরয়ী সমাধান’ কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও এতে সংরক্ষিত থাকবে।

অনুষ্ঠানটি বন্ধের প্রধান কারণ হিসেবে শায়খ আহমাদুল্লাহর ব্যস্ততা এবং মানুষের ধর্মীয় প্রশ্নের উত্তর পাওয়ার বিকল্প ব্যবস্থা গড়ে ওঠার কথা জানানো হয়েছে।

মাসয়ালা জানার সুযোগ সহজ করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতোমধ্যে একটি কল সেন্টার চালু করেছে। বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে বিজ্ঞ মুফতিগণ ফোনে মানুষের বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এ ছাড়া ফাউন্ডেশনের কার্যালয়ে সরাসরি গিয়েও মাসআলা জানার সুযোগ রয়েছে।

তবে ‘শরয়ী সমাধান’ শেষ হলেও শুক্রবারের নিয়মিত সময় পুরোপুরি বন্ধ হচ্ছে না। আগামী ২৮ আগস্ট থেকে প্রতি শুক্রবার রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিভিন্ন অবহেলিত সুন্নাহ নিয়ে ধারাবাহিক আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পরবর্তী সময়ে ‘দারসুল কুরআন’ নামে কোরআনের তাফসিরবিষয়ক আরেকটি ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।