

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর মাত্র কয়েক মাস পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতর কবে হতে পারে—সে বিষয়ে ধারণা দিয়েছেন জ্যোতির্বিদেরা।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থার সভাপতি ইব্রাহিম আল-জারওয়ানের হিসাব অনুযায়ী, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি (২০২৬) থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল–আরাবিয়াকে বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে তা খালি চোখে দেখা সম্ভব হবে না। সে কারণেই রমজান শুরু হবে পরদিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি শুক্রবার।
তার হিসাব অনুযায়ী, আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে ২০ মার্চ শুক্রবারে—যা হবে শাওয়াল মাসের প্রথম দিন।
এ ছাড়া আগামী বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের শুরুতে রোজার দৈর্ঘ্য প্রায় ১২ ঘণ্টা থাকবে, যা মাসের শেষ দিকে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
আল–আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবে। যদিও সৌদি আরব সাধারণত তাদের নিজস্ব উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের সময় নির্ধারণ করে থাকে।
যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর রোজা ও ঈদ পালিত হয়, তাই ২০২৬ সালে বাংলাদেশের রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চে।
মন্তব্য করুন
