

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যে অসাধারণ সাহস ও দৃঢ় ঈমান প্রদর্শন করেছেন কিশোরী রিম আবু উদ্দাহ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অবস্থাতেই তিনি পুরো কোরআন মুখস্ত করেছেন। তীব্র যন্ত্রণার মাঝেও অধ্যবসায় ও ধৈর্যের সাহায্যে পবিত্র কোরআন হিফজের কাজ সম্পন্ন করতে সক্ষম হন তিনি।
শনিবার (৪ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এই অনন্য কাহিনী উঠে এসেছে। রিম জানান, কোরআন মুখস্থের পথ তার জন্য সমানভাবে চ্যালেঞ্জিং এবং প্রেরণাদায়ক ছিল।
তিনি বলেন, গত বছর ২৪ আগস্ট আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। সেই দিনেই হিফজ শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ২২ আগস্ট ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হই। আমার শরীরের একাধিক স্থানে ক্ষতি হয়েছে এবং পেটেও আঘাত লেগেছে। তবে আল্লাহর কৃপায় হাসপাতালেই চিকিৎসার সময় কোরআন মুখস্থ শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি এটি সম্পন্ন করেছি।
রিমের বোন, সাফা আবু উদ্দাহ বলেন, হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অবস্থায়ও রিম কোরআন তেলাওয়াত করতেন এবং চিকিৎসকেরা তার ধৈর্য ও মানসিক শক্তি দেখে অবাক হতেন। রিমের ভাষায়, এই ভয়াবহ পরিস্থিতিতে কোরআনই আমার ধৈর্য ও স্থিতিশীলতার প্রধান উৎস ছিল।
রিমের অসাধারণ অর্জনকে সম্মান জানাতে গাজার হাবিব মুহাম্মদ সেন্টার তাকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে। তার সাহস, অধ্যবসায় ও শিক্ষার প্রতি ভালোবাসা গাজার ধ্বংসস্তূপের মধ্যেও ঈমান ও দৃঢ়তার এক অনন্য প্রতীক হয়ে ওঠেছে এবং ফিলিস্তিনি জনগণের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।
মন্তব্য করুন
