বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় বিয়েতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগে, ইসলাম কী বলে? 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা- এ নিয়ে জনসাধারণে তর্কের শেষ নেই। কিন্তু শরিয়ত কী বলে- সমস্ত তর্কের উর্ধ্বে গিয়ে একজন মুসলিমের এ প্রশ্নের উত্তর খোঁজাই সবচেয়ে জরুরি।

এখানে এনপিবি নিউজের পাঠকদের জন্য শরিয়তের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো।

শরিয়া বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি জরুরি নয়। অনুমতি ছাড়া বিয়ে করলেও, তা শুদ্ধ হবে। তবে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে নেয়াটা ভালো। কেননা প্রথম স্ত্রীকে খুশি রাখাও স্বামীর একান্ত কর্তব্য। একাধিক হাদিস দ্বারা স্ত্রীর আত্মতুষ্টির বিষয়টা প্রমাণিত।

তবে এক্ষেত্রে খেয়াল রাখা জরুরি- ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিলেও, সমতা ও হক রক্ষার শর্ত জুড়ে দেয়। সমতা বজায় রাখতে না পারলে বা হক আদায়ে ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকলে- দ্বিতীয় বিয়ে করা জায়েজ নয়।

আল্লাহ তাআলা বলেছেন, …তাহলে নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ মতো দুজন, তিনজন অথবা চারজনকে বিয়ে করো। তবে যদি তোমরা আশঙ্কা করো- তাদের সাথে ন্যায়-সঙ্গত আচরণ করতে পারবে না, তাহলে একজনেই (সন্তুষ্ট) থাকো।… এটাই হবে অবিচার না করার কাছাকাছি। (সুরা নিসা, আয়াত: ০৩)

এ বিষয়ে রাসুল সা. বলেছেন, ‘যার দুজন স্ত্রী, সে যদি তাদের একজনের প্রতি ঝুঁকে পড়ে (পক্ষপাতিত্ব করে), কেয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে, তার শরীরের একপাশ অবশ বা পক্ষাঘাতগ্রস্ত থাকবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ২১৩৩; জামে তিরমিজি, হাদিস: ১১৪১)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন