শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন ত্বহা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম
স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন ত্বহা?
expand
স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন ত্বহা?

ইসলামিক আলোচক আবু ত্বহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থামছেই না। স্ত্রী সাবিকুন নাহারের পরকীয়ার অভিযোগের পর এবার তোহা নিজেই বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে-তাদের সংসার কি সত্যিই ভেঙে যাচ্ছে?

ত্বহা আদনান দেশের তরুণ প্রজন্মের কাছে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। কিন্তু সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিজীবন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গত ৩ অক্টোবর সাবিকুন্নাহার ফেসবুকে ত্বহার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেন। তিনি দাবি করেন, ত্বহা তার পুরনো প্রেমিকা ও বিমানবালা জারিন বিনের সঙ্গে সম্পর্ক রেখেছেন।

পোস্টটি ভাইরাল হলে তীব্র সমালোচনা শুরু হয়। পরে তিনি পোস্টটি মুছে দেন এবং ‘ভুল বোঝাবুঝি’ বলে ক্ষমা চান।

এরপর ত্বহা ফেসবুকে লেখেন, তিনি তাকে ক্ষমা করেছেন এবং আল্লাহর জন্য ভালোবাসা বজায় রেখেছেন। কিন্তু ১১ সেপ্টেম্বর সাবিকুন্নাহার পুনরায় একই অভিযোগ করেন।

তার বক্তব্য, তোহা এখনো ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান। আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছি তোহার সংশোধনের আশায়, কিন্তু ভক্তরা আমাকে অপমানিত করছে।”

এর দুই দিন পর তোহা একটি ‘উপসংহার’ শিরোনামের পোস্টে দাবি করেন, তিনি কোনো অনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত নন। তিনি বলেন, বিষয়টি এখন বরেণ্য উলামা ও আইনগত প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে।

তাদের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম আবারও সরগরম হয়েছে। অনেকেই তোহার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকদের ব্যক্তিজীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে।

সব মিলিয়ে, আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবন বর্তমানে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন