

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


'ধৈর্য বিপদ-আপদের কঠোরতম শত্রু' এই প্রবাদটি বোঝায় যে ধৈর্য হলো যেকোনো কঠিন পরিস্থিতি এবং বিপদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ বা সমাধান। এর মানে হলো, যখন আমরা ধৈর্য ধরে থাকি, তখন আমরা প্রতিকূলতা ও কষ্ট সহ্য করার শক্তি পাই, যা আমাদের শত্রুদের পরাজিত করতে সাহায্য করে। এটি মনে করিয়ে দেয় যে, ধর্মীয় ও নৈতিক শিক্ষা অনুসারে, ধৈর্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ যা মানুষকে বিপদ থেকে রক্ষা করে।
দৈনন্দিন জীবনে সমস্ত মানুষ এমন কিছু চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হয় যা তাদেরকে লক্ষ্য অর্জনে নিরুৎসাহিত করতে পারে, কিন্তু ইসলামী শিক্ষার দৃষ্টিকোণ থেকে, ধৈর্য কষ্ট মোকাবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারগুলোর অন্যতম।
এ প্রসঙ্গে আমরা মহানবী মুহাম্মাদ (সা) ও তাঁর পবিত্র আহলে বাইতের কয়েকটি উপদেশ এখানে তুলে ধরছি:
ইসলামের নবী (সা) বলেছেন, ঈমানের দুটি অংশ রয়েছে, এর অর্ধেক ধৈর্যের মধ্যে এবং অর্ধেক কৃতজ্ঞতার মধ্যে নিহিত।
আমিরুল মুমিনিন হযরত আলী-আ. বলেছেন, কর্মক্ষেত্রে ধৈর্য শরীরের মধ্যে মাথার মতো। ঠিক যেমন মাথা শরীর থেকে আলাদা হয়ে গেলে শরীর কলুষিত হয়ে যায়, তেমনি ধৈর্য যখন কাজ থেকে আলাদা হয়ে যায়, তখন কাজ নষ্ট হয়ে যায়।
আমিরুল মুমিনিন হযরত আলী-আ.বলেছেন, বিপদ-আপদ বা দুঃখ-কষ্টের সবচেয়ে শক্তিশালী শত্রু হল সেগুলোর মুখোমুখি ধৈর্য ও অবিচলতা।
আমিরুল মুমিনিন হযরত আলী-আ. বলেছেন, ধৈর্য বিজয়ের জামিনদার
আমিরুল মুমিনিন হযরত আলী-আ. বলেছেন, ধৈর্য, সদাচার এবং সহনশীলতা নবী-রাসুলদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
ইমাম হুসাইন-আ.'র পুত্র ইমাম সাজ্জাদ-আ. বলেছেন, সত্যের পথে ধৈর্যশীল ও সহনশীল হও, যদিও তা তিক্ত হয়।
মন্তব্য করুন
