

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন।
তিনি দাবি করেছেন, তার স্বামী এক এয়ার হোস্টেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত, এমনকি নিজের বাড়িতেই বসে সেই নারীর সঙ্গে প্রেমালাপ করেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে সারাহ লেখেন, তিনি বলেন সেন্টারে কাজ আছে, কিন্তু মাঝরাতে বাড়ি ফেরেন। ফিরে এসে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলেন, আর এসব বিষয় গোপন করারও প্রয়োজন মনে করেন না, কারণ তার ধারণা, তিনিই সবচেয়ে বড়।
এর আগে গত ২ অক্টোবর সারাহ একই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে ৬ অক্টোবর আবু ত্বহা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টির ব্যাখ্যা দেন। এরপর সারাহ তার আগের পোস্ট মুছে ফেলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তবে আজকের নতুন পোস্টে আবারও একই প্রসঙ্গ উত্থাপন করায় বিতর্কের নতুন ঢেউ ওঠে।
সারাহর ভাষায়, হয়তো এয়ার হোস্টেসরা সেলিব্রিটিদের প্রতি দুর্বল, আর সেলিব্রিটিরাও তাদের প্রাপ্য মনে করেন। আমার স্বামী, যাকে আপনারা উস্তাদ হিসেবে মানেন, এখন গভীরভাবে জড়িয়ে পড়েছেন তার পুরনো প্রেমিকা, বর্তমান এয়ার হোস্টেস জারিন জেবিনের সঙ্গে। ১৫ বছর আগে কলেজজীবনে দুজনের সম্পর্ক ছিল, তখন আর্থিক কারণে তা টেকেনি। এখন নাকি সেই পুরনো ভালোবাসা নতুনভাবে জেগে উঠেছে।
তিনি আরও লেখেন, তারা নিয়মিত ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, সেন্টারে বসে চ্যাট করেন, এমনকি অফিসে একান্তে সাক্ষাৎও হয়। উস্তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো নাকি ‘দ্বীনের কাজ’ ও ‘কোর্সের আয়োজন’-এর নামে নারী-পুরুষের মেলামেশার ক্ষেত্র তৈরি করেছে। আমি এসবের বিরোধিতা করায় আমাকে খারাপ বানানো হয়েছে, দোষারোপ করা হয়েছে।
সারাহর অভিযোগ, জারিন জেবিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগেও তিনি রংপুরের এক ধর্মীয় ছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মেয়ের পরিবারকেও আশ্বস্ত করেছিলেন যে তিনি ইফতা পড়াবেন ও দ্বীনের কাজ করবেন। কিন্তু পরবর্তীতে এয়ার হোস্টেসের আগমনে সেই সম্পর্ক থেকে সরে যান। এখন সেই মেয়ে গভীর হতাশায় দিন কাটাচ্ছেন।
পোস্টের শেষ অংশে সারাহ বলেন, তিনি যা-ই করুন, গোপন করার প্রয়োজন মনে করেন না। কারণ, তার ধারণা, তিনি সব সময়ই সঠিক।
মন্তব্য করুন
