শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার সমুদ্র তীরে বাংলাদেশের দুই ইসলামিক স্কলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম
মিজানুর রহমান আজহারী ও শায়েখ আহমদুল্লাহ
expand
মিজানুর রহমান আজহারী ও শায়েখ আহমদুল্লাহ

দুই খ্যাতনামা বাংলাদেশি ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী ও শায়েখ আহমদুল্লাহ সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গাংগমুন সমুদ্র সৈকতে দেখা মিলিয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আজহারী তার ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেছেন।

দক্ষিণ কোরিয়ার ইসলামিক কনফারেন্সে যোগদানের পাশাপাশি স্কলার দুজন গাংগমুন সমুদ্র সৈকত, উত্তর কোরিয়া সীমান্তের ডি-মিলিটারাইজড জোন (ডি এম জেড), মাজাং লেক এবং সাসপেনশন ব্রিজে ভ্রমণ করেন।

ছবিগুলোর ক্যাপশনে আজহারী সূরা আল-আনকাবুত, আয়াত ২০ উদ্ধৃত করে লিখেছেন: (নবি হে) বলুন, তোমরা পৃথিবীর বুকে সফর করো এবং দেখো তিনি কীভাবে সৃষ্টির সূচনা করেছেন, তারপর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।

এর আগে ৫ অক্টোবর তারা দক্ষিণ কোরিয়ার নামিয়াংজুতে অবস্থিত সংউরি মসজিদের স্পোর্টস এন্ড কালচারাল সেন্টারে আয়োজিত ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন