

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক বক্তা মুফতি আমির হামজাকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেছেন।
বুধবার (৮ অক্টোবর) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তাহেরি লেখেন, গতকাল দেখলাম আমিরে জামায়াত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। এক দিন পরই মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক মন্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা।
এর আগে আরেক পোস্টে নাম উল্লেখ না করে তিনি লেখেন, আল্লাহর হাবিব (সা.) নাকি সাংবাদিক ছিলেন! নাউজুবিল্লাহ। মানসিকভাবে বিপর্যস্ত এই মিথ্যাবাদীর আসন কোথায় হওয়া উচিত তা আল্লাহই ভালো জানেন।
তাহেরির এই বক্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে তাঁর মন্তব্যের সঙ্গে একমত জানিয়ে বলেন, ধর্মীয় বক্তাদের এমন বেয়াদবিমূলক তুলনা করা শোভন নয়। আবার অনেকে মনে করেন, এটি ধর্মীয় বক্তাদের মধ্যে চলমান মতবিরোধের নতুন প্রকাশ।
এর আগে কুষ্টিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মুফতি আমির হামজা বলেন, রাসুলুল্লাহ (সা.) আল্লাহর প্রেরিত নবী, আর নবী শব্দের অর্থ সংবাদবাহক। যারা সংবাদ বহন করেন, তারা সাংবাদিক। সেই অর্থে নবীজি (সা.) ছিলেন সাংবাদিক।
এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকের সমালোচনার মুখে পড়ে।
ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই বিতর্ক প্রমাণ করছে—ধর্মীয় বক্তাদের একটি অংশ দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে সমাজে বিভাজন সৃষ্টি করছে। তারা মনে করেন, ধর্মীয় আলোচনা যেন শালীনতা ও ধর্মীয় মর্যাদা বজায় রেখেই পরিচালিত হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
মন্তব্য করুন
